বর্ণনা
ডায়েটে ক্যালরির হিসেব ঠিক রাখা মানে শুধু কম খাওয়া না – সঠিক পরিমাণ খাওয়া। আর সেই কারণেই ওজন মেইনটেইন, কমানো বা বাড়ানো এই তিনটাই নির্ভর করে ক্যালরি ব্যালেন্সের উপর।
✅ কেন এটা গুরুত্বপূর্ণ:
ওজন মেইনটেইন করতে।যত ক্যালরি খাচ্ছেন, ঠিক ততটাই খরচ করলে ওজন স্থির থাকে। হিসেব ছাড়া খেলে অজান্তেই বেশি বা কম হয়ে যেতে পারে।
✅ওজন কমাতে
শরীরের প্রয়োজনের চেয়ে কম ক্যালরি নিলে শরীর জমে থাকা ফ্যাট ব্যবহার করে—তখন ওজন কমে। কিন্তু বেশি কমিয়ে ফেললে দুর্বলতা, হরমোন ইস্যু হতে পারে।
✅ওজন বাড়াতে
প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি নিলে শরীর অতিরিক্ত শক্তি জমা রাখে—তখন ওজন বাড়ে। তবে সেটা যেন হেলদি উপায়ে হয়, সেটাও গুরুত্বপূর্ণ।
➡️ সমস্যা কোথায় হয়?
বেশিরভাগ মানুষ চোখে আন্দাজ করে খায় – এখানেই ভুল হয়। ১ কাপ ভাত আর ১.৫ কাপ ভাতের পার্থক্যই ১০০+ ক্যালরি হয়ে যেতে পারে।
➡️ সমাধান কী?
মেজারমেন্ট কাপ ব্যবহার করলে আপনি ঠিক কতটুকু খাচ্ছেন সেটা পরিষ্কার বুঝতে পারবেন।ডায়েট অনেক সহজ ও কনসিসটেন্ট হয়।
ডায়েট মেইনটেইন করতে দরকার সঠিক মাপের অভ্যাস।

