সার্টিফাইড ফিটনেস কোচ
অনেকে ডায়েট আর এক্সারসাইজ করেও মনে করেন যে “সামান্য” বিরিয়ানি,পোলাও,রেস্টুরেন্টের খাবার ওজন কমাতে বাঁধা হয়ে দাঁড়ায় না।
কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা আসলেই কাজে প্রভাব ফেলে।
পনেরো দিনে ১ দিন হলে ঠিক আছে কিন্তু সপ্তাহে সপ্তাহে এভাবে করলে রেসাল্ট জিরো।
ক্যালোরি ব্যালেন্সই মূল চাবিকাঠি
শরীরের ওজন বাড়া বা কমা নির্ভর করে ক্যালোরি ইন বনাম ক্যালোরি আউট সমীকরণের উপর।
ডায়েট + এক্সারসাইজে যদি দিনে ৫০০ ক্যালোরির ঘাটতি তৈরি হয়, তাহলে এক মাসে আনুমানিক ১.৫–২ কেজি ওজন কমার কথা।
কিন্তু রেস্টুরেন্টের একটি ছোট “বিরিয়ানি বা পোলাও” প্লেটে প্রায় ৮০০–১২০০ ক্যালোরি থাকতে পারে।
👉 মানে একবার খাওয়াই কয়েক দিনের ক্যালোরি ঘাটতি শূন্য করে দিতে পারে।
➡️ হাই ক্যালোরি + লো স্যাটাইটি ফুড
বিরিয়ানি, রোস্ট, কাবাব এগুলোতে তেল, ঘি, ক্রিম, চিনি, সস বেশি থাকে।
এগুলো দ্রুত হজম হয়, ইনসুলিন স্পাইক করে, ক্ষুধা আরও বাড়ায়।
ফলে একবার সামান্য খেলেও পুরো দিন/পরদিনে ওভারইটিং হওয়ার ঝুঁকি থাকে।
➡️ ওয়াটার রিটেনশন ইফেক্ট
রেস্টুরেন্ট ফুডে সোডিয়াম (লবণ) অনেক বেশি থাকে।
শরীর পানি ধরে রাখে → ওজন মাপলে দেখা যায় নামছে না / উল্টা বেড়ে গেছে।
👉 এতে মোটিভেশন ভেঙে যায়, যদিও চর্বি কমতে পারে।
“সামান্য” আসলে সামান্য নয়
আমাদের মানসিকতা থাকে: “অল্প খেলাম তো”।
কিন্তু সায়েন্টিফিকভাবে ওজন কমাতে ২০০–৩০০ ক্যালোরির ডেফিসিটও গুরুত্বপূর্ণ।
সপ্তাহে ২–৩ বার “অল্প বিরিয়ানি” মানে কয়েক হাজার ক্যালোরি বাড়তি → পুরো সপ্তাহের ক্যালোরি ডেফিসিট কভার হয়ে যায়।
➡️ অ্যাডাপটিভ মেটাবলিজম
নিয়মিত এক্সারসাইজ করলে শরীর স্মার্ট হয়ে যায়, কম ক্যালোরিতে এনার্জি মেইনটেইন করতে শেখে।
তখন সামান্য ক্যালোরি বাড়তি খেলে দ্রুত ফ্যাট স্টোর করে ফেলে।
👉 তাই ওজন কমা থেমে যায়।
➡️ ইনফ্লেমেশন ও হরমোনাল প্রভাব
ফাস্ট ফুড/রেস্টুরেন্ট ফুডে ট্রান্সফ্যাট ও প্রসেসড তেল থাকে → ইনফ্লেমেশন বাড়ায়।
এতে ইনসুলিন রেজিস্ট্যান্স, কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায় → ফ্যাট লস স্লো হয়ে যায়।
✅ তাহলে সমাধান কী?
Consistency > Perfection → মাঝে মাঝে চিট মিল ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কমাতে হবে।
Planned Cheating → মাসে ২ বার প্ল্যান করে খাওয়া, যাতে মানসিক চাপ কমে।
Portion Control → বড় প্লেটের বদলে ছোট প্লেটে, রাইস কম, সালাদ বেশি।
Aftermath Balance → চিট মিলের পরের দিন ক্যালোরি কমানো ও হাঁটা/ওয়ার্কআউট বাড়ানো।
Track Everything → “সামান্য” না ভেবে ক্যালোরি অ্যাপে ট্র্যাক করলে আসল হিসাব বোঝা যায়।
শরীর মেশিনের মতো।যা খাওয়াবেন, তার হিসাব রাখবে।
ডায়েট ও এক্সারসাইজ ঠিকঠাক করেও যদি নিয়মিত হাই ক্যালোরি “সামান্য” খাওয়া হয়, তাহলে ওজন কমা থেমে যাবে।