সার্টিফাইড ফিটনেস কোচ
➡️ সকালেই প্রোটিন দিয়ে দিন শুরু (20–30g)
প্রোটিন ঘণ্টার পর ঘণ্টা পেট ভরা রাখে, হরমোন ঘ্রেলিন কমায়, ফ্যাট লস বাড়ায়।
যেমন: ডিম, ইয়োগার্ট, ডাল, ছোলা, মুগ ডাল।
➡️ প্রতিদিন 30–45 মিনিট NEAT activity বাড়ান।NEAT = Non-exercise activity (হাঁটা, ঘরের কাজ, সিঁড়ি ওঠা)।
এগুলো ব্যায়াম ছাড়াই 200–400 ক্যালরি পোড়ায়।
যা করতে পারেন:
➡️ খাবার প্লেট ছোট করুন (Harvard Study Proven)
➡️ প্রতিটি খাবারের আগে 400–500ml পানি।গবেষণা বলছে, খাবারের আগে পানি পান করলে 80–100 ক্যালরি কম খাওয়া যায়।মেটাবলিজম 24–30% বাড়ে।
➡️ কার্ব নয়, “অতিরিক্ত কার্ব” কমান।
কার্ব কমালেই ওজন কমে,এমন নয়।
কিন্তু চিনি, রুটি বেশি, ভাত বেশি নিলে insulin spike করে ফলে ফ্যাট স্টোর করে বডিতে।
কিভাবে ঠিক করবেন:
প্লেট ফিল করার নিয়ম: “½ Veg + ¼ Protein + ¼ Carb”
এটি WHO ও Harvard Plate মডেল।
যে কেউ ফলো করলে স্বাভাবিকভাবে ক্যালরি কমে যায়।
➡️ 12–14 ঘণ্টা “Light Fasting” (Intermittent Fasting Lite)
এটা মেটাবলিজম ঠিক রাখে, insulin sensitivity বাড়ায়।
উদাহরণ:
রাত ৯টায় শেষ খাবার
সকাল ৯–১১টার মধ্যে ব্রেকফাস্ট
➡️ ঘুম ৭–৮ ঘন্টা (poor sleep = more obesity)
ঘুম কম হলে গ্রেলিন বাড়ে, ফ্যাট স্টোর বাড়ে, খাবারের ক্ষুধা বেড়ে যায় ৩০–৪০%।
রাত জাগলে ওবেসিটি রিস্ক ৬৫% বেশি
➡️ স্ট্রেংথ ট্রেনিং 20-30 মিনিট (Home Workout)ফ্যাট কমে, muscle বাড়ে, metabolism up 24–48h.
ঘরে যা করতে পারেন:
➡️ 80% full eating rule
জাপানি ও দুনিয়ার দীর্ঘজীবী মানুষদের রুল।
পেট পুরো ভরে না খেয়ে ৮০% ভরে খান।অতিরিক্ত ক্যালরি জমবে না।
🌷ওবেসিটি (অতিরিক্ত ওজন) মানুষদের জন্য বিশেষ গাইডলাইন।
ওবেস সাইজে শরীর ভিন্নভাবে রেসপন্ড করে।
১/ ব্যায়াম নয়,হাঁটা দিয়ে শুরু করুন
ওবেস ব্যক্তি জোরে ব্যায়াম করলে হাঁটু ও কোমরে চাপ পড়ে।
প্রথম ২–৩ সপ্তাহ শুধু প্রতিদিন 20–30 মিনিট হাঁটা ও ধীরে ধীরে 45 মিনিট করা।
২/ ৫০০–৭০০ ক্যালরি ঘাটতি
অতিরিক্ত ক্যালরি কাটলেই দ্রুত ক্ষুধা বাড়ে, ব্যর্থতা বেশি।মডারেট ক্যালরি ডেফিসিট সবচেয়ে ভালো।
৩/ লো কার্ব নয়—Balanced Diet
ওবেস শরীর হঠাৎ লো কার্ব নিলে মাথা ঘোরা, দুর্বলতা, BP সমস্যা হয়।
সঠিক প্লেট:
½ সবজি
¼ প্রোটিন
¼ কার্ব
৪/প্রোটিন বাড়ান (35–40% of Plate)
ওবেস শরীরে insulin resistance বেশি থাকে।প্রোটিন insulin spike কমায়, পেট ভরা রাখে।
৫/সকাল ও রাতে চিনি একদম বাদ
এই দুই টাইমে insulin sensitivity সবচেয়ে কম = ফ্যাট বেশি জমে।
৬/প্রতিদিন 2.5–3L পানি
ওবেস মানুষের শরীরে metabolic waste বেশি জমে থাকে।পানি কম হলে ফ্যাট বার্ন আটকে যায়।
৭/ঘুম ঠিক না হলে ওজন কমবে না।
ওবেসিটি + কম ঘুম = সবচেয়ে খারাপ কম্বিনেশন।
দীর্ঘ রাত জাগা, মোবাইল, heavy dinner এগুকো পরিহার করুন।
৮/ওজন কমানো শুরু করুন “slow & steady” স্টাইলে
ওবেস ব্যক্তির জন্য সেফ ওজন কমানো হলো
প্রতি সপ্তাহে 0.5–1.2 kg
এর বেশি দ্রুত ওজন কমানো বিপজ্জনক এবং আবার বেড়ে যায়।