সার্টিফাইড ফিটনেস কোচ
▪️মেয়েদের হরমোনাল ব্যালেন্স বজায় রাখতে কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একদম কম কার্বোহাইড্রেট খেলে থাইরয়েড হরমোন (T3) কমে যেতে পারে, যা মেটাবোলিজম ধীর করে দেয়।
◾পিরিয়ড অনিয়মিত হতে পারে বা মাসিক বন্ধও হয়ে যেতে পারে (Hypothalamic Amenorrhea)।
◾PCOS থাকলে অবস্থা আরও খারাপ হতে পারে, কারণ ইন্সুলিন রেজিস্ট্যান্সের ভারসাম্য রক্ষা করতে কিছু পরিমাণ ভালো কার্বোহাইড্রেট দরকার।
◾এনার্জি ও পারফরম্যান্স কমে যাওয়ার সম্ভবনা বেশি।কার্বোহাইড্রেট হলো শরীরের প্রধান এনার্জি সোর্স। একে বাদ দিলে শরীর দুর্বল হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, ওয়ার্কআউট পারফরম্যান্স খারাপ হতে পারে।ব্যায়ামের পর পেশির রিকভারি কমে যায়, কারণ গ্লাইকোজেন স্টোর কমে যায়।
◾মানসিক স্বাস্থ্য ও মুডের সমস্যা বাড়তে পারে।
কম কার্বোহাইড্রেট সেরোটোনিন লেভেল কমিয়ে দিতে পারে, যা মুড সুইং, দুশ্চিন্তা, অবসাদ (Depression) ও ইমোশনাল ইমব্যালান্স তৈরি করতে পারে।
◾মনোযোগ ও ফোকাস কমে যেতে পারে (Brain Fog)।
◾হজমের সমস্যা হতে পারে।আঁশযুক্ত কার্বোহাইড্রেট (যেমন শাকসবজি, ফল, ব্রাউন রাইস, ওটস) না খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে।গাট হেলথের জন্য ভালো ব্যাকটেরিয়া কমে যেতে পারে, যা হজমে সমস্যা তৈরি করতে পারে।
◾লং-টার্ম মেটাবোলিক সমস্যা হতে পারে।দীর্ঘমেয়াদে একদম কম কার্বোহাইড্রেট খেলে শরীর মেটাবোলিজম কমিয়ে দিতে পারে, ফলে ওজন কমা কঠিন হয়ে যায়।
কিছু মেয়েদের ক্ষেত্রে হেয়ার ফল, ত্বক শুষ্ক হওয়া ও নখ ভঙ্গুর হওয়া দেখা যেতে পারে।
👉কি করা উচিত?
➤ একদম বাদ না দিয়ে স্মার্টলি কার্বোহাইড্রেট কমানো উচিত।
➤ শর্করা বাদ দিয়ে ভালো কার্বোহাইড্রেট রাখা দরকার, যেমন: ওটস, ব্রাউন রাইস, কুইনোয়া, শাকসবজি, বীজ, বাদাম, ফল।
➤ অনুশীলনের ধরন বুঝে কার্বোহাইড্রেট খাওয়া উচিত, বিশেষ করে স্ট্রেন্থ ট্রেনিং করলে কিছু পরিমাণ রাখতে হবে।