রিফাইন্ড কার্ব (Refined Carbohydrates) বলতে বোঝায় সেইসব কার্বোহাইড্রেট যেগুলোর প্রাকৃতিক আঁশ, ভিটামিন ও খনিজ প্রক্রিয়াজাত করার সময় সরিয়ে ফেলা হয়। এর ফলে এগুলো দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা (blood sugar) হঠাৎ বেড়ে যায়।  যা ফ্যাট জমা, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওজন বৃদ্ধি এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

মিম সাওদা

সার্টিফাইড ফিটনেস কোচ

➡️ রিফাইন্ড কার্ব:

  • সাদা ভাত
  • ময়দা দিয়ে তৈরি রুটি, পরোটা, পাউরুটি, পাস্তা
  • চিনি ও চিনি-সমৃদ্ধ খাবার (মিষ্টি, কেক, বিস্কুট, সফট ড্রিংক, জুস ইত্যাদি)
  • কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট নুডলস, সাদা আটা বা পলিশড রাইস

 

🔰শরীরে কীভাবে প্রভাব ফেলে

রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি।রিফাইন্ড কার্বে আঁশ নেই, তাই এগুলো দ্রুত গ্লুকোজে পরিণত হয়ে রক্তে শর্করা বাড়ায়। এতে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায়, যা পরবর্তীতে চর্বি জমার কারণ হয়।

ক্ষুধা দ্রুত ফিরে আসে।এ ধরনের খাবার রক্তে শর্করা দ্রুত বাড়ায় ও আবার দ্রুত কমায়, ফলে অল্প সময়ের মধ্যেই ক্ষুধা ফিরে আসে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়।

চর্বি জমায় ও ওজন বাড়ায়।অতিরিক্ত ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয়, ফলে শরীরে ফ্যাট জমে।

ইনসুলিন রেজিস্ট্যান্স ও প্রি-ডায়াবেটিস।দীর্ঘদিন রিফাইন্ড কার্ব বেশি খেলে কোষগুলো ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়। যাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স।

বিকল্প:

✅ ব্রাউন রাইস / রেড রাইস: আঁশ বেশি, রক্তে শর্করা ধীরে বাড়ায়।

✅ ওটস / রোল্ড ওটস: দীর্ঘ সময় পেট ভরে রাখে, ফাইবারে সমৃদ্ধ।

✅ লাল চিড়া (অলপোলিশড): হালকা ও আঁশযুক্ত।

✅ আটা / হোল হুইট রুটি: ময়দার পরিবর্তে।

✅ মিলেট / রাগি / বাকহুইট: কম GI (glycemic index) খাবার, ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে।

✅ সবজি ও ডাল: প্রাকৃতিক কার্ব, ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ।