সার্টিফাইড ফিটনেস কোচ
পেশি শক্তি বৃদ্ধি করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি স্বাভাবিকভাবেই কমতে থাকে (muscle loss). স্ট্রেন্থ ট্রেইনিং এই ক্ষয় কমায় এবং দৈনন্দিন কাজগুলো সহজ করে।
অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে
স্ট্রেন্থ ট্রেইনিং মেটাবোলিজম বাড়ায়। এতে শরীর বিশ্রাম অবস্থাতেও বেশি ক্যালরি পোড়ায়। ফলে দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়।
হাড়কে শক্তিশালী রাখে
হাড়ের ঘনত্ব বাড়াতে এটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে নারীদের জন্য অস্টিওপোরোসিস প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ।
জয়েন্ট পেইন ও আঘাতের ঝুঁকি কমায়
সঠিকভাবে স্ট্রেন্থ ট্রেইনিং করলে চারপাশের পেশি শক্তিশালী হয়, ফলে হাঁটু, কোমর, কাঁধসহ বিভিন্ন জোড়া (joints) সাপোর্ট পায়।
ব্লাড সুগার ও হারমোনাল ব্যালান্স নিয়ন্ত্রণে সহায়তা করে
ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, যা প্রি-ডায়াবেটিস ও PCOS–এর মতো অবস্থায় খুবই উপকারী।
শরীরের ভঙ্গি (posture) ঠিক রাখে
Weak core থাকলে কোমর ব্যথা, ঘাড় ব্যথা হয়। স্ট্রেন্থ ট্রেইনিং এগুলো প্রতিরোধ করে।
মানসিক স্বাস্থ্যের উন্নতি করে
রেসিস্ট্যান্স এক্সারসাইজ স্ট্রেস হরমোন কমায় এবং মনোযোগ, আত্মবিশ্বাস ও মুড ভালো করে।
দৈনন্দিন কাজ সহজ করে
সিঁড়ি ওঠা-নামা, বাজারের ব্যাগ বহন, ছোট বাচ্চাকে কোলে নেওয়া—সব কাজই সহজ হয়।
বয়স বাড়লেও স্বাধীনভাবে চলাফেরা সম্ভব করে
স্ট্রেন্থ ট্রেইনিং mobility, balance ও stability বাড়ায়, ফলে পরে যাওয়ার ঝুঁকি কমে।
সময় কম লাগে
সপ্তাহে মাত্র ২–৩ দিন, ৪০–৬০ মিনিটের সেশনেই ভালো ফল পাওয়া যায়।