বর্ণনা
ভারী ডাম্বেল তুললে ভালো কোয়ালিটির জীম গ্লাভস আপনার অবশ্যই দরকার।
ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করতে গেলে “প্রিমিয়াম কোয়ালিটি জিম গ্লাভস” নেওয়া কোনো বিলাসিতা না, বরং অনেক ক্ষেত্রেই দরকারি।
✅ হাতের স্কিন প্রটেকশন
ডাম্বেল বা বারবেল বারবার ধরলে হাতে ক্যালাস (কঠিন চামড়া) পড়ে যায়, কখনও ফেটে যেতে পারে। ভালো গ্লাভস এই ঘর্ষণ কমায়।
✅ গ্রিপ ভালো হয়
ঘাম হলে হাত স্লিপ করে, ডাম্বেল পড়ে যাওয়ার রিস্ক থাকে, গ্লাভস পড়ে নিলে সেফটি বাড়ে।
✅ কবজি (wrist) সাপোর্ট
ভারী ওয়েট তুলতে কবজিকে স্টেবল রাখে। ইনজুরি কমায়।
✅ কমফোর্ট ও পারফরম্যান্স
ভালো প্যাডিং থাকলে প্রেস বা রো-এর মতো এক্সারসাইজে হাত ব্যথা কম লাগে, ফলে আপনি ফোকাস রাখতে পারেন মাংসপেশিতে।
✅ হাইজিন
জিমের ডাম্বেল অনেকেই ব্যবহার করে।গ্লাভস হলে সরাসরি স্কিন কন্টাক্ট কম হয়।
