ওজন কমানোই যদি আপনার আসল লক্ষ্য হয়, তবে আপনি ভুল পথে আছেন। লক্ষ্য হোক সুস্থ ও ফিট থাকা। তখন ওজন তো এমনিই কমে যাবে ইনশা’আল্লাহ।

মিম সাওদা

সার্টিফাইড ফিটনেস কোচ

অনেকে ভাবে ওয়ার্কআউটই সবচেয়ে কঠিন কাজ।

আসলে না!

ওয়ার্কআউট হলো আপনার দিনের মাত্র ৪০–৬০ মিনিটের বিনিয়োগ।

যা সত্যিই কঠিন, তা হলো খাবারকে ট্র্যাক করা এবং নিয়মিত সেই অভ্যাস ধরে রাখা।

আমরা অনেকেই মনে করি প্রত্যাশিত ফল পাইনি কারণ:

✔হয়তো বেশি খেয়ে ফেলেছি

✔কোনো ডিটক্স ড্রিংক খাইনি

✔কিংবা এক্সারসাইজ ঠিকমতো হয়নি

কিন্তু আসল সত্য হলো আপনার এক ঘণ্টার ব্যায়াম নয়, বরং বাকি ২৩ ঘণ্টার অভ্যাসই ঠিক করে দেয় ফলাফল।

তাহলে কী করবেন?

ফলাফল পেতে শুধু এক ঘণ্টার ব্যায়াম নয়, পুরো লাইফস্টাইলেই ভারসাম্য আনা দরকার।

✅ হেলদি ও পুষ্টিকর খাবার, অল্প পরিমাণে ক্যালরি ডেফিসিট করা এবং অপ্রয়োজনীয় ক্যালরি বাদ দেয়া।

✅ স্ট্রেন্থ ট্রেইনিং করুন। মাংসপেশি বাড়ান, মেটাবলিজম বাড়বে, ফ্যাট দ্রুত কমবে।

✅ HIIT (হাই ইন্টেনসিটি ইন্টারভাল ট্রেইনিং) করুন।

এতে ক্যালরি বেশি খরচ হয় ও হার্টের জন্য ভালো।

✅ ঘুম ঠিক করুন।প্রতিদিন ৭–৮ ঘণ্টা ভালো ঘুম না হলে ফ্যাট লস আটকে যাবে।

✅ পানি পান করুন পর্যাপ্ত। শরীর হাইড্রেটেড রাখুন, হজম ও ফ্যাট লস, মেটাবলিজম ভালো হয়।

✅ রেস্ট অনেক গুরুত্বপূর্ণ। 

শরীরকে সময় দিন। ওয়ার্কআউটের পর রিকভারি ছাড়া অগ্রগতি হয় না।