সার্টিফাইড ফিটনেস কোচ
চা নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকের।আজকের লিখায় অনেক কিছু ক্লিয়ার হবে আশা করি।
ওজন কমানোর সময় চা খাওয়া যাবে কি?
অবশ্যই পারবেন- যদি আপনি আপনার ওজন কমানোর জার্নিটা ঠিকভাবে মেইনটেইন করেন।
যেমন:
তবে খেয়াল রাখতে হবে—
বেশি লিকার, বেশি দুধ ও বেশি চিনি দিয়ে চা পান করা এড়িয়ে চলবেন। কারণ চা-পাতি দুধে বেশি জ্বাল দিলে তার পুষ্টিগুণ নষ্ট হয়। আর যেটা আমরা বেশি করি, সেটার প্রতিই আসক্তি তৈরি হয়। একদম বাদ না দিয়ে বরং হেলদি অপশন বেছে নিন—
মধু / চিনিগুঁড়া স্টেভিয়া / অল্প লিকার চা।
১ চামচ চিনি দেওয়া চা/কফি কি খাওয়া যাবে?
যদি আপনি—
তাহলে ১ চামচ চিনি এক কাপ চায়ে খেতেই পারেন। সবকিছু ব্যালেন্স থাকলে এই এক চামচ চিনি আহামরি কোনো ক্ষতি করবে না।
দিনে কয়বার গ্রিন টি / ব্ল্যাক কফি / দুধ চা?
গ্রিন টি, ব্ল্যাক কফি ও দুধ চা—সবই ক্যাফেইনযুক্ত পানীয়।
বিকেল ৫টার পর কোনো ধরনের ক্যাফেইন নেওয়া উচিত নয়, কারণ:
চা খাওয়ার সঠিক সময়
সবচেয়ে ভালো সময়:
❌ ঘুম থেকে উঠে খালি পেটে কখনোই ক্যাফেইন খাবেন না
পরিমাণ কতটুকু?
যদি IF (Intermittent Fasting) করেন, তাহলে
-অল্প কফি/চাপাতি
-বেশি পানি দিয়ে হালকা করে পান করতে পারেন
সপ্তাহে ৬ দিন চা খেলে সমস্যা হবে?
শরীর খুব বুদ্ধিমান,যেকোনো কিছুর অভ্যাস হয়ে গেলে সে বুঝে যায়। যেমন এক্সারসাইজে রেস্ট ডে দরকার, তেমনি ক্যাফেইন থেকেও শরীরের রেস্ট দরকার। তাই সপ্তাহে ১–২ দিন চা/কফি থেকে বিরতি রাখুন।
গুরুত্বপূর্ণ হলো, ডায়েট মানেই সবকিছু ছেড়ে দেওয়া না। বুদ্ধি দিয়ে বুঝে, পরিমিতভাবে সবকিছু খাওয়াটাই আসল ফিটনেস।
আশা করি চা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন – ইন শা আল্লাহ।